সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রে/প্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৯:১৬:০৩ অপরাহ্ন

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় সংগঠনটির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের একজনের হেফাজত থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড়-৯০ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) ও রানা আলী মাসুদ রানা (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নন্দ পুরকায়স্থ অর্নব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁর পিতার নাম মৃত জগানন্দ এবং মাতার নাম অরুনা চৌধুরী। তাঁর স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম। বর্তমানে তিনি নগরীর পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনে বসবাস করেন।

অপর গ্রেপ্তার রানা আলী মাসুদ রানার পিতার নাম মো. জসিম আলী এবং মাতার নাম আবিরুন বেগম। তাঁর স্থায়ী ঠিকানা সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবেরবাজারের দেবাইবহর, বরাইটিল্লা এলাকা। বর্তমানে তিনি নগরীর নয়াসড়কের আল হেলাল-১৬, শিমুল মিয়ার বাসায় থাকেন।

পুলিশ জানায়, এ সময় একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক