বিমানবন্দর থেকে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জাহেদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জাহেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:২৫:০৬ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জাহেদ

সংগৃহীত


প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদ আহমদ। কিন্তু মাতৃভূমির মাটি ছোঁয়ার আগেই কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে থেমে গেল তাঁর পথচলা।

সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে জাহেদ। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সংসারের স্বচ্ছলতার আশায় চার বছর আগে পাড়ি জমান স্পেনে। সম্প্রতি সেদেশে স্থায়ীভাবে থাকার কার্ড পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বুধবার দুপুরে তার মৃত্যুর সংবাদ পৌছায় ঝালোপাড়া এলাকায়। শোকে স্তব্দ হয়ে পড়ে গোটা পরিবার। 


পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে দেশের পথে রওনা দেন জাহেদ। রাত ১২ টার দিকে (বাংলাদেশ সময়) দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট ‌অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎকরা।

মৃত্যুর খবর পৌঁছাতেই ভেঙে পড়েছেন স্ত্রী জেনি বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবাও।

নিহতের চাচা পলাশ আহমদ জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। লাশ দ্রুত দেশে ফেরাতে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক