সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০২:৫৭:১৬ অপরাহ্ন

সিলেটে প্রায় ১৪ লাখ টাকার অ/বৈধ মালামাল জ/ব্দ


সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী, খাদ্যপণ্য ও গবাদিপশুসহ প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর লোভাছড়া বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার বাগান বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা ভারতীয় মদসহ অন্যান্য অবৈধ মালামালের সর্বমোট সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

১৯ বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক