রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দুই পুলিশ সদস্যের যা/বজ্জীবন

রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৪:৪৯:০৯ অপরাহ্ন

রায়হান হ/ত্যা মামলায় এসআই আকবরের মৃ/ত্যুদ/ণ্ড

ছবি:সংগৃহীত


সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলায় বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পুলিশের দুই কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পুলিশের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান।

মামলার প্রধান আসামি এসআই আকবরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবরটি এমন সময়ে এল, যখন তাঁর জামিন ও আদালতে আত্মসমর্পণ না করা নিয়ে আলোচনা চলছিল। এর আগে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর জামিন স্থগিত করা হয় এবং তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি আদালতে হাজির হননি বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যেভাবে হত্যা করা হয় রায়হানকে

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি নগরের আখালিয়া এলাকার বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সিলেটজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে আন্দোলনে নামেন।

তদন্ত ও বিচারপ্রক্রিয়া

ঘটনার পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবরসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করে।

২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাটের দনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ২০২১ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক