শাবিপ্রবিতে চতুর্থ আন্তর্জাতিক গ্রীন স্থাপত্য সম্মেলন ৫-৬ নভেম্বর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে চতুর্থ আন্তর্জাতিক গ্রীন স্থাপত্য সম্মেলন ৫-৬ নভেম্বর

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:১৬:১৭ অপরাহ্ন

শাবিপ্রবিতে চতুর্থ আন্তর্জাতিক গ্রীন স্থাপত্য সম্মেলন ৫-৬ নভেম্বর

সংগৃহিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ৫ ও ৬ নভেম্বর ‘চতুর্থ আšত্মর্জাতিক সবুজ স্থাপত্য’ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।  


অধ্যাপক ইফতেখার রহমান বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ যৌথভাবে সম্মেলনটি করছে। এর মাধ্যমে টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


সম্মেলনের সভাপতিত্ব (কো-চেয়ার) করবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার। শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান সম্মেলনের কো-চেয়ার (যুগ্ম-প্রধান) হিসেবে রয়েছেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তাঁর প্রবন্ধের শিরোনাম ‘জলবায়ু নগরবাদ: তৃণমূল পর্যায়ে কার্যকর পদক্ষেপ এবং শহুরে ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা’ । এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে বসতি বা আবাসন ডিজাইন ও গরে তোলা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।


সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাসন উন্নয়নে বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।


অধ্যাপক ইফতেখার রহমান জানান, মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। অন্যদিকে, কারিগরি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে শিড়্গাভবন ‘ই’-এর চতুর্থ তলায় অবস্থিত আর্কিটেকচার বিভাগের সেমিনার কক্ষে।


সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।


অধ্যাপক ইপতেখার রহমান আরও জানান, সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন।  সম্মেলনের প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্চজিন ও ভলিউমেট্রিক ডিজাইনাস ।


এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. শামসুল আরেফিন, সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার, সহকারী অধ্যাপক তানভীর হাসান, প্রভাষক ফেলদৌস রহমান প্রমুখ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক