গোয়াইনঘাটে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ১০:৫৭:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ

সংগৃহিত


নজরুল বর্ষ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৯) অক্টোবর হলরুমে নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণী, সাম্য ও প্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ’। সেমিনার শেষে নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাস্কন, অভিনয়(একক),নৃত্য, হামদ নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "নজরুল শুধু একটি নাম নন, তিনি হলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। বর্তমান সমাজের নানান সংকটে নজরুলের সাম্যবাদী ও মানবিক দর্শন আমাদের পথ দেখায়।

সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,থানার এসআই গোলাম ফাত্তাহ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অংশ নেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক