প্রাইজ বন্ডের ড্র আজ, ফল জানবেন যেভাবে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

প্রাইজ বন্ডের ড্র আজ, ফল জানবেন যেভাবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৬ ১২:৪৫:২৫ অপরাহ্ন

প্রাইজ বন্ডের ড্র আজ, ফল জানবেন যেভাবে


১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা।

ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা। ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হবে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

ফল জানবেন যেভাবে

ড্রয়ের ফল জানা যাবে প্রাইজ বন্ডের সরকারি ওয়েবসাইট (prizebond.ird.gov.bd) থেকে। এ ছাড়া অ্যানড্রয়েডের PBRIS অ্যাপে বন্ড নম্বর সার্চ বা আপলোড করে ফল দেখা যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ফল পাওয়া যাবে।

সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক