টিকটক নিষিদ্ধ করল নেপাল
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

টিকটক নিষিদ্ধ করল নেপাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১১:২৫:২১ পূর্বাহ্ন

টিকটক নিষিদ্ধ করল নেপাল


নেপালে নিষিদ্ধ করা হয়েছে কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। সামাজিক শান্তি বিনষ্ট হওয়ার অভিযোগে টিকটক নিষিদ্ধ করল দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিশ্বজুড়ে টিকটকের ১০০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। নেপাল ছাড়াও একাধিক দেশে চীনের তৈরি এই জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ। বাংলাদেশেও একাধিকবার এই দাবি উঠেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু কিছু রাজ্যে এই অ্যাপ নিষিদ্ধ।

সম্প্রতি নেপালে আইন করা হছে যদি কোনো বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমের স্থানীয় দপ্তর না থাকে তবে তা নিষিদ্ধ করা হবে। নেপালের তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রেখা শর্মা বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর জিনিস ছড়াচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্ত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এবং টেলিকম প্রতিষ্ঠানগুলো যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

নেপাল কংগ্রেসের সিনিয়র লিডার গগন থাপা বলেছেন, এটি বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সরকারের উচিত এই প্ল্যাটফর্মের ওপর নিয়ম আরোপ করা, নিষিদ্ধ করা নয়।

বেশ কয়েকটি দেশের অভিযোগ টিকটকের মাধ্যমে গুপ্তচরবৃত্তি করছে চীন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মালিকানা প্রতিষ্ঠান বাইটডান্স। নেপালে সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি টিকটক।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অ*ভিযোগ