তফসিল নিয়ে বৈঠকে ইসি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

তফসিল নিয়ে বৈঠকে ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ০৫:৩৬:৪১ পূর্বাহ্ন

তফসিল নিয়ে বৈঠকে ইসি

নির্বাচন কমিশন (ইসি)


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়।

২৬তম এই কমিশন বৈঠকের পরই নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

কমিশন বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

অতীতে রেকর্ডেড ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা হলেও, এবারই প্রথমবারের মতো লাইভ (সরাসরি) ভার্সনের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি।

JA



শীর্ষ সংবাদ: