চলমান আন্দোলন মানুষের ভাত ও ভোটের: সিলেট বিএনপি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

চলমান আন্দোলন মানুষের ভাত ও ভোটের: সিলেট বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন

চলমান আন্দোলন মানুষের ভাত ও ভোটের: সিলেট বিএনপি

ফাইল ছবি


ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীতে রোববার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টা সিলেটের সর্বত্র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার ও তার আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে দেখে কখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। চলমান আন্দোলন মানুষ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন, এই আন্দোলন বেঁচে থাকার নিশ্চয়তার জন্য। তাই এটি শুধু বিএনপির আন্দোলন নয়, এটি দেশের সর্বস্তরের জনগণের আন্দোলন।

জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আগামী ৪৮ ঘন্টার হরতার কর্মসূচি সিলেটের সর্বত্র সর্বাত্মক সফল করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতৃবৃন্দ, চলমান মুক্তির লড়াইয়ে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন