সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে অত্যাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মনোনয়ন বিক্রির প্রথম দিনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮ বিভাগের বিভিন্ন আসনের ১৯০টি ফরম বিক্রি হয়।
প্রথম দিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট বিভাগের ১৮ জন। তাদের মধ্যে একজন হচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। তিনি সিলেট-৬ আসনে নৌকা নিয়ে লড়তে চান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর হাত থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
JA




