সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০১:২০:৪৮ পূর্বাহ্ন

সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ

সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের ট্রেন চলাচল বন্ধ।


ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

তবে খুব দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন