বিশ্বনাথে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালি হাসি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিশ্বনাথে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালি হাসি

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৩:২৬:৪৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালি হাসি


কার্তিকের শেষ থেকে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে। শরতের মাঝামাঝি অগ্রহায়ণের শুরুতে পুরোদমে আমন ধান কাটার ধুম পড়েছে উপজেলাজুড়ে। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলাজুড়ে এবার আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে সোনালি হাসির ঝিলিক বইছে। দিগন্ত জোড়া সোনালি ধানের বিস্তৃত মাঠে ধান তোলার উৎসবে ব্যস্ত কৃষক।  প্রাকৃতিক পরিবেশ অনকুলে থাকায় ধান উপাদানে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানা গেছে উপজেলা কৃষি অফিস সূত্রে। 

এ বছর বিশ্বনাথ উপজেলায় ১৩২৩০ হেক্টর জমিতে আমন ধান আবাদ সম্ভব হয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৪৫১১ মে. টন। এর মধ্যে হাইব্রিড জাতের আমন চাষ হয়েছে ৫০ হেক্টর, উপসী ১০৪৪০ হেক্টর এবং স্থানীয় জাতের বিভিন্ন প্রকার ২৭৪০ হেক্টর জমি চাষাবাদের আওতায় ছিল। এ বছর উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেণীর উপকারভোগী মোট ৮১০ জন কৃষক সরকারি সহায়তা পেয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা সরজমিন ঘুরে আমন ধান কাটার চিত্র দেখা গেছে । আধুনিক কৃষি যন্ত্রের কারণে এখন ধান কাটা সহজ হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ে যোগ হয়েছে মেশিন যন্ত্র। শ্রমিক সংকট মোকাবেলা ও সময় সাশ্রয়ে কৃষকেরা এখন ধান কাটার কম্বাইন্ড মেশিন ব্যবহার করছেন। উপজেলার বিভিন্ন হাওরে একাধিক কম্বাইন্ড মেশিনের উপস্থিতি দেখা গেছে। দেশীয় বীজের সাথে যুক্ত হয়েছে নতুন নতুন হাইব্রিড জাতের বীজ। তাতে উৎপাদন সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বেড়েছে বলে কৃষকের দাবি। জোতদার, প্রান্তিক ও বর্গাচাষি কৃষকের ঘোলা এবার ধানে ভরে উঠবে তার একটি নমুনা দেখা যাচ্ছে বিশ্বনাথ উপজেলা জুড়ে।

বিশ্বনাথে রোপা আমন চাষের বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে এবার পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম ছিল। সময়ে সময়ে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের ফলন খুব ভালো হয়েছে। খাজাঞ্চী ইউনিয়নের কৃষক আব্দুস সোপান জানান, আমি প্রতি বছর ১০ থেকে ১২ একর জমিতে আমন ধান রোপণ করি। অন্যান্য বছরে তুলনায় এবার ফলন বেশি পাবো আশা করছি। বিশ্বনাথ সদর ইউনিয়নের বর্গাচাষি সিরাজুল ইসলাম জানিয়েছেন, এই মৌসুমে তার ৫ একর আমনের আবাদ রয়েছে, যা অন্য বছরের চেয়ে ১ একর বেশি। খরচ পুষিয়ে এবার একটু বেশি লাভের প্রত্যাশা তাঁর। সেবুল মিয়া নামের এক কৃষক জানান ধান চাষে খরচের পরিমাণ অনেকটাই বেশি। স্থানীয় বাজারে ধানের দাম তুলনামূলক কম। বাজার দর নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের গুরুত্ব দেওয়া সময়ের দাবি। 

উপজেলার সব ক'টি ইউনিয়নে ২০ জন উপ-সহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক কৃষি পরামর্শের কাজে নিয়োজিত ছিলেন। উপজেলার লামাকাজী ইউনিয়নে ২ জন, খাজাঞ্চী ইউনিয়নে ৩ জন, অলংকারী ইউনিয়নে ৩ জন, রামপাশা ইউনিয়নে ৩ জন, দৌলতপুর ইউনিয়নে ২ জন, বিশ্বনাথ সদর ইউনিয়নে ২ জন, দেওকলস ইউনিয়নে ২ জন, দশঘর ইউনিয়নে ২ জন এবং পৌরসভায় ১ জন। বিশ্বনাথ কৃষি অফিসে মোট ২৪ টি সৃষ্ট কর্মপদ থাকলে ও বাকী পদগুলো শূন্য আছে বলে জানান কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন,  প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় চারা রোপণ ও পরিচর্যায় কৃষকেরা সঠিকভাবে কাজ করতে পেরেছেন। নিজেদের খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঠ পর্যায়ে ব্যাপক উৎসাহ প্রদানে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করছি এবছরের ন্যায় আগামী বছরেও কৃষকেরা তাদের শ্রম ও  কর্মতৎপরতা অব্যাহত রেখে খাদ্য সংকট মোকাবেলায় অগ্রণী ভুমিকা পালন করবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন