সিলেট-৪ আসনে প্রথম আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন গোলাপ মিয়া
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সিলেট-৪ আসনে প্রথম আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন গোলাপ মিয়া

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৮:৪৬:০৯ পূর্বাহ্ন

সিলেট-৪ আসনে প্রথম আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন গোলাপ মিয়া

সিলেট-৪ আসনে প্রথম আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন গোলাপ মিয়া।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিলেট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাপ মিয়া। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় গোলাপ মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের জনসাধারণের পাশে রয়েছি। আমি জনপ্রতিনিধি না হয়েও এ আসনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। গেল করোনা মহামারীর সময় ও বন্যার সময় আমি অসহায় মানুষের পাশে ছিলাম, আছি আগামীতেও থাকবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবেন।

মনোনয়ন সংগ্রহ শেষে গোলাপ মিয়া গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন