র‍্যাবের নিরাপত্তায় সিলেট থেকে যাচ্ছে গাড়ি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

র‍্যাবের নিরাপত্তায় সিলেট থেকে যাচ্ছে গাড়ি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন

র‍্যাবের নিরাপত্তায় সিলেট থেকে যাচ্ছে গাড়ি

র‍্যাবের নিরাপত্তায় সিলেট থেকে যাচ্ছে গাড়ি।


সিলেটে হরতালকে কেন্দ্র করে তেলবাহী লরি-কনভয়কে নিয়মিত র‍্যাবের নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে র‍্যাব-৯ অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও সিলেট থেকে বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- চলমান হরতালে কেউ যেন নাশকতা ও সহিংসতার মাধ্যমে জনমনে ভীতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাব-৯ এর বিশেষ টহল অব্যাহত আছে।


এছাড়া চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি র‌্যাব সদস্যরা সাদা পোষাকে সতর্কতার সাথে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে এবং দেশের সম্পদ রক্ষার্থে র‌্যাব-৯ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে।

সড়কে সব ধরনের পরিবহণ ও সাধারণ জনগণ যেন নিশ্চিন্তে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য র‌্যাব-৯ এর নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যে কোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

এতে আরো জানানো হয়, চলমান হরতাল- অবরোধে জনসাধারণের চলাচলে কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে এবং নির্বিঘ্নে সব ধরনের যানবাহন চলাচল নিশ্চিত করতে পারে এবং বিভিন্ন পণ্যবাহী, যাত্রীবাহী গাড়ি ও তেলবাহী লরি কনভয়কে নিরাপদে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ (ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ) জেলাগুলোতে নিয়মিতভাবে এসকর্ট প্রদানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন