সিলেট-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই: হুমায়ুন আহমদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

আ.লীগের মনোনয়ন ফরম জমা

সিলেট-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই: হুমায়ুন আহমদ

মোহাম্মদ সানোয়ার আলী, দক্ষিণ সুরমা

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০২:৫৭:৪৯ পূর্বাহ্ন

সিলেট-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই: হুমায়ুন আহমদ

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হুমায়ুন আহমদ।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হুমায়ুন আহমদ।

রোববার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগ নেতাকর্মী এবং নিজের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।


মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হুমায়ুন আহমদ রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের একজন হিসেবে দলের জন্য নিরবে কাজ করে যাচ্ছেন। তিনি বিগত করোনাকালীন সময়ে সিলেটের বিভিন্ন স্থানে নিজস্ব তহবিল থেকে বিপুল পরিমাণ খাদ্য ও অর্থ সহায়তা দেয়ার মাধ্যমে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। এছাড়াও নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডিপুলে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকার ব্যবসার প্রসার ঘটিয়ে দিয়েছেন।  

হুমায়ুন আহমদের মেধা ও প্রজ্ঞার কারণে সিলেটের ব্যবসায়ীরা তাকে ট্যাংকলরী মালিক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।

আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে হুমায়ুন আহমদ বলেন, দীর্ঘদিন থেকে মানুষের উন্নয়নে কাজ করে আসছি। মানুষের দুর্দিনে পাশে থেকেছি। এখন বৃহৎ পরিসরে সিলেট-৩ নির্বাচনী আসনের উন্নয়নে কাজ করতে চাই। এজন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসেবে দেশ এবং নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করতে তিনি দলীয় মনোনয়ন চেয়েছি। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন দেন, তাহলে মানুষ তাকে অবশ্যই ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন