গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৮:০৯:০৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


সিলেটের গোয়াইনঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন  সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সহযোগী পার্টনার হিসেবে ছিলো ইউরোপীয় ইউনিয়ন ও কারিগরি সহযোগিতায় ক্রিস্টিয়ান এইড। 

গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম। 

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেইন এজেন্ট মাহফুজ আলম ও ফ্যাসিলেটর কাওছার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, সংবাদকর্মী ও গোয়াইনঘাট এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য তানজিল হোসেন ও সংবাদকর্মী নোমান আহমদ প্রমুখ।

সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধী, দলিত, হিজড়া ও চা শ্রমিক প্রতিনিধি সহ বিভিন্ন সেবামূলক দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন, ব্লাস্ট এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং  উপজেলার বিভিন্ন স্টিয়ারিং কমিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানান।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন