সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০১:২০:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২

ছাত্রলীগ কর্মী আরিফ আহমেদ।


সিলেটে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) রাতে নগরীর টিভি গেইট এলাকায় সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী আরিফ আহমেদকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মায়ের দাবি, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেনের অনুসারী ছিলো আরিফ। নাজুমলের সাথে বিরোধ ছিলো সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু’র। এর জের ধরে ১৫ নভেম্বর আরিফের ওপর হামলা চালায় হিরণ মাহমুদের অনুসারীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার কয়েক ঘণ্টার মাঝে আরিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর উত্তর পুলিশ উপ-কমিশনার আজাবাহার আলী শেখ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন