চলছে সফটওয়্যারের কাজ, বিক্রি হচ্ছে না কক্সবাজার রুটের টিকিট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

চলছে সফটওয়্যারের কাজ, বিক্রি হচ্ছে না কক্সবাজার রুটের টিকিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০১:২৭:৩৬ পূর্বাহ্ন

চলছে সফটওয়্যারের কাজ, বিক্রি হচ্ছে না কক্সবাজার রুটের টিকিট


আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হচ্ছে না। তবে, বুধ বা বৃহস্পতিবার শুরু হবে আগাম টিকিট বিক্রি।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী।

তিনি বলেন, আজ ঢাকা কক্সবাজার রুটের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও তা হচ্ছে না। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান। কাল বা পরশু দিন চালু হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: