কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০১:৪৮:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক করেছে থানা পুলিশ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ট্রাকভর্তি ভারতীয় মদ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বিশাল মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মদ রয়েছে।

এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ মহাসড়ক দিয়ে ভারতীয় মদের চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহলে ছিলাম। ভোর সাড়ে ৫ টায় ট্রাকভর্তি মদের চালান দেখতে পেয়ে তাড়া করি। ট্রাকটি ভোলাগঞ্জে একটি পাথর ভাঙ্গার ক্রাশিং মেশিনের পাশে রেখে চালকসহ সকলে পালিয়ে যায়। পরে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান ট্রাক ভর্তি মদের চালান আটকের সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন