কচুরিপানা ফুলের শুভ্রতায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কচুরিপানা ফুলের শুভ্রতায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন

কচুরিপানা ফুলের শুভ্রতায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকার খাল, বিল, পুকুর, ডোবা ও জলাশয়ে কচুরিপানা ফুলের চাদরে ঢেকে আছে। ছবি জৈন্তা বার্তা


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকার খাল, বিল, পুকুর, ডোবা ও জলাশয়ে কচুরিপানা ফুলের চাদরে ঢেকে আছে। এসব স্থানে যেখানেই দৃষ্টি যায় চারপাশে শুধু কচুরিপানার ফুল। সবুজের মধ্যে সাদা, হালকা গোলাপি আর বেগুনি রঙের এ ফুলের শুভ্রতায় মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা। অনেকে আবার পরম যত্নে নিজের স্মার্টফোনে তুলেন ফুলের ছবি। অযত্নে বেড়ে উঠেও যে মুগ্ধতা ছড়ানো যায়, তার এক অনন্য উদাহরণ এই কচুরিপানার ফুল।এ ফুলের নান্দনিক রূপ সৌন্দর্য দূর থেকেই ভেসে আসে চোখে। ছোট ছোট বদ্ধ জলাশয়ে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্যে বিমোহিত হন অনেকেই। সবুজ পাতা আর হালকা গোলাপি ফুলের মিলন মেলায় মনের আনন্দে নির্ভয়ে বিচরণ করে পানকৌড়ি আর ডাহুক। ফুটন্ত ফুলের মাথায় খেলা করে প্রজাপতি।

জানা যায়, কচুরিপানা এক প্রকার ভাসমান জলজ উদ্ভিদ। বাংলাদেশের সকলের কাছে সুপরিচিত। বর্ষাকালে অত্যধিক পরিমাণে জন্মায় ও দ্রুত বংশবৃদ্ধি করে খাল-বিল, হাওর-বাওর, পুকুর-জলাশয় ভরে তুলে। এটি অবাধ ভাসমান গুল্ম ও নিচে থেকে একথোকা লম্বা গুচ্ছমূল, ওপরে খর্বিত কাণ্ডে একথোকা পাতা বেষ্টিত দৃষ্টিনন্দন ফুল।

 বাংলাদেশে কচুরিপানা একটি আগাছা। জন্মায় বদ্ধ জলাশয়ে, খাল-বিল, ডোবা -নালাসহ সর্বত্র। বর্ষাকালে এ কচুরিপানা দ্রুতই বংশ বৃদ্ধি করে। একাধিক লোকজনের সাথে কথা বলে জানা যায়, কচুরিপানা খুব দ্রুত বংশ বিস্তার করে। একসময় এই কচুরিপানা ক্ষতিকর মনে হলেও বর্তমানে কৃষি ক্ষেত্রে এর যথেষ্ট উপকারিতা রয়েছে।

যত সময় গড়াচ্ছে বাংলাদেশের কৃষিতেও আধুনিকতা আসছে।কৃষির আধুনিক এই সময়ে এসে কৃষকরা বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছে এবং  শিখেছে। তাই প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি কৃষিতেও কচুরিপানার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কচুরিপানাকে শুকিয়ে শীতকালীন সবজিতে মালচিং হিসেবে ব্যবহার করা,ভাসমান বেড তৈরি ও জৈব সার তৈরি করে কৃষকরা ফসল উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, কচুরিপানা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে এসব কচুরিপানা সংরক্ষণ করা হলে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা যায় এ দিয়ে। এতে কৃষকরা ভালো ফলন পাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারেন। কৃষকদের কচুরিপানা থেকে জৈবসার উৎপাদনে ও ব্যবহারে যেমন কৃষক উপকৃত হবে অপরদিকে বিদেশের রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমবে।

তাই কচুরিপানাকে কাজে লাগানোর জন্য আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে থাকি।এছাড়াও তিনি বলেন, কচুরিপানা দিয়ে কৃষকরা শীতকালীন সবজির মাটির রস ধরে রাখতে কৃষকরা কচুরিপানাকে মালচিং হিসেবে ব্যবহার করে থাকেন।এমনকি ভাসমান বেড তৈরির প্রধান উপকরণ হচ্ছে কচুরিপানা পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন