সিলেট-৪ আসনের দলীয় মনোনয়ন জমা দিলেন মন্ত্রী ইমরান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সিলেট-৪ আসনের দলীয় মনোনয়ন জমা দিলেন মন্ত্রী ইমরান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৪:১৪:৩৫ পূর্বাহ্ন

সিলেট-৪ আসনের দলীয় মনোনয়ন জমা দিলেন মন্ত্রী ইমরান

মনোনয়ন জমা দিচ্ছেন মন্ত্রী ইমরান আহমদ।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ কে সামনে রেখে সিলেট - ৪ (২৩২ সংসদীয় আসন) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রত্যাশী হিসেবে মনোনয়ন জমা দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। 

মঙ্গলবার (২১শে নভেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীলে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। মন্ত্রী ইমরান আহমদ সিলেট-৪ ( ২৩২ সংসদীয় আসন)  জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ থেকে ৬ বারের নির্বাচিত সাংসদ। 

তিনি তার রাজনৈতিক জীবনে ১৯৮৬ সালে প্রথম সিলেট -৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০৮,২০১৪ ও সর্বশেষ ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্তো আসন থেকে নির্বাচিত হয়েছেন।

তিনি একাদশ জাতীয় সংসদে মন্ত্রী পরিষদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। 

দলীয় মনোনয়ন জমা শেষে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান,  জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জের মানুষ তাকে বার বার নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। এর প্রতিদান সরূপ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্বভার অর্পন করেছেন। তিনি বলেন নির্বাচনী ওয়াদা অনুযায়ী সিলেট -৪ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে শিক্ষা, যোগাযোগ ব্যবস্হা, কৃষি, ব্রীজ কালভার্ড নির্মান সহ ছোটবড় অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।  সেই সাথে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে ও জৈন্তা, গোয়াইনঘাট,কম্পানিগন্জের আরো অনেক গুরুত্বপূর্ণ স্হাপনা ও প্রকল্প কাজ চলমান ও ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুনরায় দলীয় প্রতিক নৌকা দিলে তিনি জৈন্তা, গোয়াইনঘাট ও কম্পানিগন্জের গণমানুষের রায়ে নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সম্মান রক্ষা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানের সুফল মানুষের নিকট পৌছে দিতে পূর্বের দিনগুলের মত সামনের দিনগুলোতেও সাফল্য ধরে রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় দলীয় মনোনয়ন জমা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুখ আহমেদ, কম্পানিগন্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমজাদ আলি, সাধারণ সম্পাদক আফতাব আলি কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,  গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো আসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, মন্ত্রীর এ পি এস মো রাশেদুজ্জামান, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  শাহেদ আহমেদ, জেলা পরিষদ সদস্য সুভাষ দাস, কম্পানিগন্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অখিল বিশ্বাস, গোয়াইনঘাট লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক রাজা,  জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা আমিন আহমেদ, যুবলীগ নেতা ইমরান আহমদ দুলাল সহ অন্যান্যরা।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন