বিশ্বনাথে বিএনপির মশাল মিছিল, আটক-১
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিশ্বনাথে বিএনপির মশাল মিছিল, আটক-১

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৫:১১:৫৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে বিএনপির মশাল মিছিল, আটক-১

উপজেলা পরিষদ সড়কে বিএনপির ঝটিকা মশাল মিছিল। ছবি: জৈন্তা বার্তা


গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ধারাবাহিকভাবে দুই দফা হরতাল ও চার দফা অবরোধে এই প্রথম মশাল মিছিল করেছে বিএনপি। দেশের প্রায় প্রতিটি উপজেলায় হরতাল অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং ও মশাল মিছিল অনুষ্ঠিত হলেও বিশ্বনাথে এরকম কোন কর্মসূচী এতদিন লক্ষ্য করা যায়নি।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের ব্যানারে পৌর শহরের উপজেলা পরিষদ রোডে হঠাৎ করে এক ঝটিকা মশাল মিছিল বের করা হয়। এতে ১৫-২০ জনকে হাতে মশাল নিয়ে ও মুখে হ্যালমেট এবং মাস্ক পড়ে মিছিল নিয়ে বের হতে দেখা যায় মিছিলকারীদের।


এ ঘটনায় গতকাল রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর থেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মিন্টু মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তি।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন