ছেলেকে রাজনীতি করতে নিষেধ করেছিলাম: নিহত আরিফের মা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ছেলেকে রাজনীতি করতে নিষেধ করেছিলাম: নিহত আরিফের মা

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন

ছেলেকে রাজনীতি করতে নিষেধ করেছিলাম: নিহত আরিফের মা

খুন হওয়া ছাত্রলীগ কর্মী আরিফ হাসানের মা আখি বেগম।


সোমবার রাতে নগরের টিবি গেইট এলাকায় নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের হাতে খুন হয়েছেন ছাত্রলীগ কর্মী আরিফ হাসান। 

ছাত্রলীগ কর্মী আরিফ হাসান নগরের টিভি গেইট এলাকার বাসিন্দা। আরিফ হাসানের বাবা ফটিক মিয়া ব্যাটারিচালিত অটোরিকশা চালান। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় বাড়িতেই অবস্থান করছিলেন। আরিফ হাসানের মায়ের নাম আখি বেগম। তিনি রাজা মিয়ার কলোনি বালুচর এলাকায় অন্যের রান্নাবান্নার কাজ করে সংসার চালান। ফটিক মিয়া ও আখি বেগমের পরিবারে চার ছেলে। তাঁদের মধ্যে সবার বড় আরিফ আহমেদ। টিলাগড় এলাকার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

অশ্রু ভেজা চোখে আরিফের মা আখি বেগম বলেন, ছেলেকে রাজনীতি করতে নিষেধ করেছিলাম। ছেলে এক বছর আগে কলেজে ভর্তির হবার পর থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করছে। মা হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি বলেছিলাম তাকেএসব রাজীনিতি (ছাত্রলীগ) না করতে।

মায়ের এই জবাবের উত্তরে ছেলে বলছিলো, কলেজে থাকতে হলে রাজনীতি (ছাত্রলীগ) করতে হয়। তা না হলে তাঁকে মেরে শেষ করে দেবে। এরপর তিনি জানিয়েছিলেন, এইচএসসি পাস করার পর তাঁকে আর কলেজে রাখবেন না। কিন্তু আর রাখা হলো না। তার আগেই নির্মমভাবে হত্যা করা হয় তার কলিজার টুকরা সন্তানকে।

এদিকে খুনের ঘটনায় মঙ্গলবার অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাচ্চু মিয়ার ছেলে আনহাজ আহমদ রনি ও কামাল মিয়ার ছেলে মামুন মজুমদার।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন