মৃত্যুর আগে মা’কে হত্যাকারীদের নাম বলে গেলেন আরিফ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

মৃত্যুর আগে মা’কে হত্যাকারীদের নাম বলে গেলেন আরিফ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন

মৃত্যুর আগে মা’কে হত্যাকারীদের নাম বলে গেলেন আরিফ


সিলেট নগরীতে খুন হওয়া নিহত আরিফের মা আখি বেগম দাবি করেছেন, সিলেট সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে ১৫-২০ জন অতর্কিত হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। আরিফকে যেখানে কুপানো হয়েছে সেখানে দৌড়ে ছুটে গিয়েছিলেন আখি বেগম। এসময় তিনি হিরণ মাহমুদ নিপুকে মোটরসাইকেলে চড়ে চলে যেতে দেখেছেন। এরপর তিনি স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ছেলেকে সিএনজি অটোরিকশায় করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আরিফ তার মাকে জানিয়েছেন, হিরণ মাহমুদ নিপু, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন মিলে তাকে কুপিয়েছে।

এদিকে খুনের ঘটনায় মঙ্গলবার অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাচ্চু মিয়ার ছেলে আনহাজ আহমদ রনি ও কামাল মিয়ার ছেলে মামুন মজুমদার।

উল্লেখ্য, সিলেট আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের এক গ্রুপের হাতে প্রতিপক্ষ গ্রুপের কর্মী আরিফ আহমদ (১৯) খুন হয়েছেন। নিহত আরিফ নগরীর বালুচর এলাকার ফটিক মিয়ার ছেলে। আরিফ টিলাগড়ের স্টেইট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।সোমবার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে নগরীর টিবি গেইট এলাকায় আরিফকে উপর্যুপরি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিৎসকেরা জানিয়েছেন, আরিফের শরীরে ১৫-১৬টি কোপ ও ছুরিকাঘাত করা হয়েছে। অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

সূত্রে জানা যায়, আরিফ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী হিসেবে ছাত্রলীগে সক্রিয় ছিল। বালুচর এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর গ্রুপের সঙ্গে আধিপত্য নিয়ে আরিফ ও তার সহযোগীদের বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের ৪ দিন আগেও আরিফের ওপর আরেক দফা হামলা হয়েছিল। এ ঘটনায় সোমবার রাতে থানায় এজাহার দেন আরিফের মা। এরপর মধ্যরাতে আরিফকে হত্যা করা হয়।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন