সাবেক মেয়র আরিফের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সাবেক মেয়র আরিফের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন

সাবেক মেয়র আরিফের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

ছবি : নিজস্ব


সিলেট সিটি করপোরেশেনের সাব্কে মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২১ নভেম্বর) কুমারপাড়াস্ত বাসার সামনে রাতে ৮টায় তিন দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, রাত ৮টার দিকে কুমারপাড়াস্থ বাসার সামনে তিন যুবককে দেখা যায়। তাদের মধ্যে  দুজন ককটেল বিস্ফোরণ ঘটায় আর একজন ভিডিও করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। হামলার সময় তিনি বাসায় ছিলেন না বলে জানান।

আরিফ বলেন, হামলার সময় আমার স্ত্রী চিৎকার করে বলেন আমাদের বাসার সামনে কে বা কাহারা ককেটল হামলা করেছে। আমার বাসার সামনে ও পেছনে সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ থাকে।কিন্ত তারপরও এই ঘটনা ঘটেছে। এই  যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে থাকা নিরাপদ না।কোনো ভাবে সিলেটের এই পরিবেশ ছিলো না।নেতাদের বাড়িতে হামলা। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে চাইলাম আমার কি অপরাধ।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন