সিলেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সিলেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৩:২৬:২৭ পূর্বাহ্ন

সিলেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল


বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড। এবার তারা খেলবে দুটি টেস্ট। যার প্রথমটি হবে সিলেটে। আর তাই মঙ্গলবার রাতেই ঢাকায় অবতরণ করেন ১৭ ক্রিকেটার। দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে আসেন তারা। আজ সকালে তারা চলে গেছেন সিলেটেও।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার সিঙ্গাপুর হয়ে ঢাকায় এসেছেন। বাকি ১৪ ক্রিকেটার দুবাই হয়ে বাংলাদেশে এসেছেন। তাদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কোচিং স্টাফের সদস্যও। তারা আজ সকাল ১০টা ৩৫ মিনিটের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন, ১১টা ১৫ মিনিটে অবতরণ করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিউজিল্যান্ডের বাকি ক্রিকেটার ও স্টাফরা আসবেন আজ রাতে। তারা সরাসরি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে চলে যাবেন। মঙ্গলবার ঢাকায় আসা ক্রিকেটাররা বুধবার সকালে সিলেটে এসেছেন।

আনুমানিক সকাল সাড়ে ১০টায় তাদের ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকা থেকে সিলেটে যাবেন বুধবার রাত ৮টায়।

২৮ নভেম্বর সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার সিলেটে দুই দলেরই অনুশীলনের কথা রয়েছে। এরপর দুই দলই ঢাকায় ফিরবে। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন