বিশ্বনাথে মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৭
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বিশ্বনাথে মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৭

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৭

প্রতিকী ছবি


সিলেটের বিশ্বনাথে অবরোধ ও হরতালের সমর্থনে জামাত-বিএনপি তিনটি পৃথক মিছিল করেছে। জামায়াতে ইসলামি বুধবার সকালে পৌরসভার কালিগঞ্জ বাজারে ও মঙ্গলবার রাত ১০টায় বিএনপি দুই দফা জটিকা মশাল মিছিল করেছে। এই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ বিগত কয়েক দফা অবরোধ ও হরতালের সময় জামাত বিএনপি এভাবে কোন মিছিল না করলেও হঠাৎ কিছু লোক মিছিল করায় সহস্যের সৃষ্টি হয়।

সূত্র জানায়, পুলিশের সাথে আঁতাত করে জামাত বিএনপি এ মিছিল করেছে। পুলিশে অনুমতি নিয়ে মিছিল করার ঘটনাটি ছড়িয়ে পড়ায় সরকারদলীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৭) দায়ের করেছে এর আগে একজন এবং ইতি মধ্যে সিলেট গোয়েন্দা পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ৭ জন হলেন, জানাইয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল হান্নান বাবুল, শাহজাহান মিয়া, রুবেল আহমদ, সত্তিশ গ্রামের রমজান আলী, সেবুল মিয়া, দেওকলস ইউনিয়নের আখতার আহমদ, ও হাফিজুর রহমান। গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

এ ব্যাপারে থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী মোবাইল ফোন রিসিভ করেননি। তবে, ওসি তদন্ত আব্দুর রব সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতরা সবাই বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন