ছুরিকাঘাত করে সিলেটে ব্যবসায়ীর টাকা ছিনতাই
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ছুরিকাঘাত করে সিলেটে ব্যবসায়ীর টাকা ছিনতাই

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৭:০৬:২০ পূর্বাহ্ন

ছুরিকাঘাত করে সিলেটে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রতিকী ছবি


সিলেটের শিবগঞ্জে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জস্থ সেবা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী আরজু মিয়া (৩০) শাহজালাল উপশহরের সি ব্লকের ৪৪নং সড়কের ৬৫ নম্বর বাসার আবদুল হাশেমের ছেলে। তিনি উপশহর এবিসি পয়েন্টে বালু-পাথরের ব্যবসা করেন।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে আরজু মিয়াকে ছুরিকাঘাত করে সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন