গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে নিউজল্যান্ড ক্রিকেট দল।
বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে বিমানের একটি ফ্লাইটে করে চায়ের দেশ খ্যাত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নিউজল্যান্ড ক্রিকেট দল।
বিমানবন্দরে নিউজিল্যান্ড দলকে ফুল দিয়ে বরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।
বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল চলে যায় হোটেলে। গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আজ বিশ্রাম করবে স্যান্টনার-সোধিরা।
এর পরের দুই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অুনশিলন করেব নিউজিল্যান্ড। একদিন বিশ্রাম নিয়ে এর পরের দুই দিন আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার থাকছেন। বিশ্বকাপ চলাকালীন চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ম্যাট হেনরি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাই তার বদলে নেইল ওয়েগনারকে নিয়ে আসবে নিউজিল্যান্ড।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, নেইল ওয়েগনার, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।
JA




