সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ১১:৫৯:০৪ পূর্বাহ্ন

সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ

ছবি: সংগৃহীত


ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এতে এক যাত্রী আহত হয়েছেন

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে পৈরতলা-পুণিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের উভয় পাশ থেকে দুর্বৃত্তরা পাথর ছুঁড়তে থাকে। এসময় ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটের এক যাত্রীর শরীরে পাথরের আঘাত লাগে। এতে ওই যাত্রী আহত হন।

এসময় যাত্রীরা আতঙ্কে ট্রেনের জানালা বন্ধ করে দেন। এসময় ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গেও কয়েকজন যাত্রী হালকা আহত হন। এ দিকে ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছি। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় জানতে পারিনি। কারা হামলা করেছে এ বিষয়টিও নিশ্চিত নই। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করেনি।’

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন