১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ১১:৪১:৩২ পূর্বাহ্ন

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করার পর সকাল পৌনে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে আটকে পড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত স্থান ক্রস করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

এর আগে, বুধবার রাত ৮টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও নামক স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন