সিলেটে স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সিলেটে স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৪:০৪:১২ পূর্বাহ্ন

সিলেটে স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক হিফজুর রহমান। ফাইল ছবি


সিলেটে স্ত্রী ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থান দা দিয়ে কুপিয়ে খুন করার দায়ে হিফজুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটর সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিফুজর রহমান সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে। আলোচিত হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই শিশুকে হত্যার দায়ে আদালত ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সিলেট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান, স্ত্রী, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে আদালত হিফজুর রহমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন। ২৪ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২১ সালের ১৬ জুন স্ত্রী আলেমা বেগম ও দুই সন্তান মিজান ও আনিছা বেগমকে ঘুমন্ত অবস্থান দা দিয়ে কুপিয়ে খুন করেন হিফজুর রহমান। হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন নিহতের বাবা আইয়ুব আলী। পরে পুলিশ হিফজুর রহমানকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে হিফুজর নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করলে পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হিফুজর রহমানকে অভিযুক্ত করে ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি আদালতে (৪৮ নম্বর) অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৭ জুলাই সিলেট দায়রা জজ আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে হিফজুর বলেন, আমি অসুস্থ থাকায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে একইসঙ্গে ঘুমিয়ে পড়ি। পরে আমি স্বপ্নে দেখি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে বড় বড় রুই মাছ ও সাপ এসে খেয়ে ফেলতেছে। বসতঘর থেকে বটি দা নিয়ে অন্ধকারের মধ্যে তাদেরকে বাঁচানোর জন্য এলোপাতাড়ি কুপিয়েছি। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখি আমি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যা করে ফেলেছি।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন