বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৬:১০:২৩ পূর্বাহ্ন

বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ কিংবা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বিদেশিদের কোনো উদ্যোগ সফল হয়নি। স্বাধীনতাবিরোধীরা যেমন সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে হাজার হাজার চিঠি দিয়েছে, তেমনি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এগুলো অতীতে কোনো কাজে দেয়নি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেটের শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের কোথাও হরতাল অবরোধ চলছে না। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে। মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নতুন প্রজন্মের অনেক ভোটার আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

সিলেট সফরকালে মন্ত্রীর পরিবারের সদস্যরা তার সাথে ছিলেন। তবে কোনো দলীয় কর্মসূচি ছিলো না তার।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন