‘নগরীকে বাঁচাতে খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

‘নগরীকে বাঁচাতে খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৭:০৯:৫০ পূর্বাহ্ন

‘নগরীকে বাঁচাতে খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে’

খালখনন কাজ পরিদর্শন করছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।


সিলেট মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের টিলাগড়ের কল্যাণপুরে কালনীছড়া খালখনন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরোশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তাদের নিয়ে তিনি খালখনন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, সিলেট সিটিকে গ্রিন, ক্লিন ও একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তার জন্য একটু বৃষ্টি হলেই যাতে শহর ডুবে না যায় সে লক্ষ্যেই আমাদের খালগুলোকে দখলমুক্ত করে খনন করতে হবে। তিনি নগরবাসীর কাছে অনুরোধ জানান যারা ছড়া, নালা খাল দখল করেছেন তা ছেড়ে দেওয়ার জন্য, তা না হলে এই শহরকে বাঁচানো যাবে না। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে একটি বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রুহেল আহমদ, জয়নাল আবেদীন,নাজমুল ইসলাম,মহিলা কাউন্সিলর সাজেদা বেগম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর অজজিুর রহমান,তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন