আজকের তরুণরাই গড়বে আগামী দিনের মানবিক পৃথিবী: হাফিজ মজুমদার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আজকের তরুণরাই গড়বে আগামী দিনের মানবিক পৃথিবী: হাফিজ মজুমদার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৭:১৯:৫২ পূর্বাহ্ন

আজকের তরুণরাই গড়বে আগামী দিনের মানবিক পৃথিবী: হাফিজ মজুমদার

প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাফিজ আহমেদ মজুমদার।


রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি বলেছেন, আজকের তরুণরাই একটি মানবিক পৃথিবী গড়ে তোলবে। নিজেরা মানবিক হবে ও মানুষের বিপদে পাশে দাঁড়াবে। একটি বৈষম্যহীন সুন্দর পৃথিবী বিনির্মাণে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্কলার্সহোম মেজরটিলা কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির ৫৩ সদস্য বিশিষ্ট ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জনাব মীর হোসাইন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম  একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, প্রফেসর ড. কবির এইচ চৌধুরী এবং হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টিম লিডার মাহিন আহমেদ ও মোহসিনা।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকে রেড ক্রিসেন্টের নতুন এই কমিটির হাত ধরেই মানবিকতা ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে।

অনুষ্ঠানের কার্যক্রম ও আয়োজন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক ও ইউনিট লীডার আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন