প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহাকে উইকেটের ঘাস দেখাচ্ছেন মুশফিক।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের নেটে অনুশীলন করছেন মুশফিকুর রহিম। তার ব্যাটিং দেখে বুঝাই যাচ্ছিলো স্বাচ্ছন্দবোধ করছেন না মুশি। প্রত্যেক বল পরপরি ব্যাট কিংবা পা দিয়ে উইকেট সমান করার চেষ্ঠা করছেন। একটু পরে স্পষ্ট হলো আসল ঘটনা। নেটের উইকেট প্রছন্দ হয়নি মুশির। হওয়ার কথাও না। কারণ এই ইউকেটের মাঝে ঘাস উঠে বড় হয়ে আছে। এমন অবস্থা দেখে পাশের নেট থেকে ছুটে আসেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহা। ব্যাটের ইশারায় তিনি কোচকে দেখান উইকেটের কোথায় কোথায় আসলে সমস্যা। পিচের মধ্যে যে ঘাস বড় হয়ে আছে তাও দেখান মুশফিক। ডেকে পাঠানো হয় দায়িত্বরত পিচ কিউরিটরকে। তিনি এসে হাত দিয়ে টেনে টেনে ঘাসগুলো উঠানোর চেষ্ঠা করেন। তবে তাতে করে যে মুশফিককে খুশী করতে পারেননি ছবি দেখে তার বলার অপেক্ষা রাখেনা।
অন্যদিকে পিছনে হাত দিয়ে ইশারায় কোচ চণ্ডিকা হাথুরুসিংহাকে বুঝান মূল মাঠের উইকেট ঠিকাছে তো? না কি সেটার অপেক্ষা এমনি? সে যাই হোক এই উইকেটে যে ব্যাটিং মুশফিক স্বাচ্ছন্দবোধ করেননি তা স্পষ্ট। এরপরেও বেশ কয়েকবার সেই কিউরিটরের সঙ্গে কথা বলতে দেখা দিয়েছে তাকে। লম্বা আলোচনা সেরেছেন কোচের সঙ্গেও। শেষে অল্প কয়েকবল খেলে ব্যাগ গুছিয়ে চলেও গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ নভম্বর) সিলেটে নিজেদের প্রথম অনুশীলনে করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বরাবরের মত সবার আগে অনুশীলনের জন্য মাঠে হাজির মুশফিকুর রহিম। ড্রেসিং রুম থেকে বের হয়েই প্রথমে পরখ করে নিয়েছেন মূল মাঠের উইকেট। এই উইকেটে নিউজল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লড়াই শুরু করবে টাইগাররা। উইকেট পরখ করা শেষ হলে মুশি আবারো ছুটেছেন নেটের দিকে। শুরু করেছেন ব্যাটে শান দেওয়া। কিন্তু উইকেট সমস্যায় বেশীক্ষণ ব্যাট করতে পারেননি। যদিও লম্বার বিরতির পর আবারো ব্যাট হাতে অনুশীলন করেছেন এই টাইগার। নিউজল্যান্ড টেস্ট সিরিজে ব্যাট হাতে দলের সবচেয়ে ভরসা হয়ে থাকবেন মিস্টার ডিফেন্ডেবল। সাদা জার্সিতে ব্যাট হাতেও বেশ ভালো টাসে আছে এই ব্যাটার। শেষ ৬ টেস্টে পেয়েছেন ৩ সেঞ্চুরির দেখা। এর মধ্যে চলতি বছর এখনোব্দী বাংলাদেশের খেলা মাত্র ২ টেস্টে ১টিতে শতক আছে মুশফিকের। সাকিব-লিটনের অনুপস্থিতি বাকী সবকিছু মিলিয়ে সিলেট টেস্টে টাইগারদের ব্যাটিং ভরসা ঝুঁকে থাকবে মুসফিকের দিকে।
JA




