সিলেটে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি ও মামলা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সিলেটে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি ও মামলা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ১০:৪১:০১ পূর্বাহ্ন

সিলেটে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি ও মামলা

রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন। ছবি: জৈন্তা বার্তা


সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনাকে নাশকতা হিসেবেই দেখছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে মামলা করা হয়েছে। পুলিশের হাতে এসেছে বেশ কয়েকটি নাম। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এদিকে উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় বুধবার রাতেই রেলওয়ে ট্রাফিক ইন্সপেষ্টর মোহাম্মদ রুবেলকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। আগুন কবলিত বগিটি ছাড়া পুরো ট্রেন রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছেড়ে যায়।

বুধবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর উপবন এক্সপ্রেস এর এসি বগিতে আগুন লাগে। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি আসন পুড়ে যায়। ওই বগি থেকে প্লাস্টিকের ২ বোতল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই বোতলে করেই পেট্রোল নিয়ে এসেছিল দুর্বৃত্তরা।

সিলেট রেলওয়ে থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিএনপি জামায়াতের দেশ বিরোধী কর্মকাণ্ডের জের ধরে এই বগিতে আগুন লাগার বিষয়টি নাশকতারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে, পেট্রল বা কোনো কিছু ছিটিয়ে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসের দলেরও একই ধারণা।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন