হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে পুলিশ সদস্যের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে পুলিশ সদস্যের মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৩:১৪:৫৭ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে পুলিশ সদস্যের মৃত্যু


হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট জেলা পুলিশের সদস্য মোহাম্মদ আব্দুল মোছাব্বির নামের একজনের মৃত্যু হয়েছে।

তিনি সিলেট জেলা পুলিশ সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আব্দুল মোছাব্বির কর্মস্থলে তার পরিবারসহ বসবাস করতেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঘটিকায় বাসায় বুকে ব্যথা অনুভূত হওয়ায় তার স্ত্রী তাঁকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাজা সকাল দশ ঘটিকায় জেলা পুলিশ লাইনস, সিলেটে অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে সিলেট জেলা পুলিশের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে কনস্টেবলমোহাম্মদ আব্দুল মোছাব্বির এর মৃত্যুতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন