আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৭:৫৬:৪১ পূর্বাহ্ন

আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

মাজার জিয়ারত শেষে সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।


পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের অবস্থা এখন খুবই ভালো। দেশে নির্বাচনের জোয়ার বইছে। সব শ্রেণি-পেশার লোক ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এতে বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি, দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এজন্য যা যা করার আমরা সব করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি, যারা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দায়দায়িত্বে আছেন। তারা তাদের দায়িত্ব সম্পন্ন করবেন।

শুক্রবার দুপুর ২টার দিকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) -এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বিদেশীরা খামাখা অনেক সময় ত্যক্ত করে। তবে তারা যদি ভালো উপদেশ দেয়, আমরা সেটা গ্রহণ করব। যদি আমাদের অধিকার খর্ব হয়ে যায়, আমরা জানি কিভাবে তাদের প্রতিহত করতে হয়। ভয় পাবেন না। আমরা বিজয়ী জাতি। ১৯৭১ সালেও অনেকে আমাদের সাথে ছিল না। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা যে- বিজয়ী জাতি, ওদের সাহায্যের প্রয়োজন নেই। তবে একটি কথা আমরা বলতে চাই, আমেরিকা খুবই বাস্তববাদী সরকার। দে বিলিভ ইন ডকট্রিন অব রিয়্যালিটি। তারা জিনিসটা ঘটে গেলে তখন সমর্থন দেয়। ১৬ ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলাম। তারপর জাতিসঙ্ঘের সদস্যপদের জন্য যখন আমরা প্রস্তাব করি, আমেরিকা সেই প্রস্তাবে ১৫ বার সমর্থন দিয়েছে। চীনসহ অন্য দেশ ভেটো দিয়েছে, কিন্তু আমেরিকা যেহেতু দেখেছে বাংলাদেশ হয়ে গেছে। সুন্দর সরকার এসেছে, আমাদের সাপোর্ট দিয়েছে। এবারো তাই হবে, তারা আমাদের সাপোর্ট দেবে। আমরা সেই আশাই করি।

অনেক দল নির্বাচনে আসার জন্য ফরম কিনছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দল যারা আগে বলেছিল নির্বাচনে আসবে না, তারা এখন নির্বাচনের ফরম কিনতেছে। এটি গুড নিউজ। আমরা চাই সব দলের মতের লোক নির্বাচনে আসুক।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি গত কয়েক দিনে ৩৭৮টি গাড়ি জ্বালিয়েছে। প্রায় সাড়ে ৩ শ’র মতো বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। এসব করে দেশের নেতৃত্বে আসা যায় না। এই অভ্যাস বাদ দিয়ে জাতির কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন। আপনাদের মোস্ট ওয়েলকাম, সাদরে আহ্বান জানাব। দেশে আপনাদের কোনো সমর্থন আছে কি না, সেটা প্রমাণ করেন।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন