লন্ডনের কেয়ার ভিসায় আসছে নতুন সিদ্ধান্ত!
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

লন্ডনের কেয়ার ভিসায় আসছে নতুন সিদ্ধান্ত!

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৩ ০৮:৪১:৪১ পূর্বাহ্ন

লন্ডনের কেয়ার ভিসায় আসছে নতুন সিদ্ধান্ত!


কেয়ার ওয়ার্কার ভিসার সংখ্যা কমাতে নতুনভাবে সিন্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ওয়ার্ক পারমিট ভিসার উপর সংখ্যা নির্ধারণ করার পরিকল্পনার কথা জানান। 

পরিকল্পনা হলো, বিদেশি স্বাস্থ্যকর্মী হিসাবে শুধুমাত্র একজন আত্মীয়কে আনার ব্যাপারে অনুমতি বা প্রাধান্য দিতে চায় কনজারভেটিভ সরকার। 

তবে এর বিপরীতে বিশ্লেষকদের মত হলো স্বাস্থ্যকর্মীদের ঘাটতি রয়েছে ইউকেতে এবং অনেকেই পেশা পরিবর্তনে আগ্রহী। এই মূহুর্তে এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে।

জানা যায়, বিভিন্ন কনজারভেটিভ সরকারের মন্ত্রীরা শর্টেজ অকুপেশন লিস্ট হতে স্বাস্থ্যকর্মী পেশাকে সরানোর জন্য মতামত জানিয়েছেন। যদি শর্টেজ অকুপেশন লিস্ট হতে এই পেশা সরানো হয় তাহলে স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় নতুন চাপে পড়তে পারে সরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে কেয়ার ভিসায় বি‌ভিন্ন বাংলাদেশ থে‌কে বিপুল সংখ্যক মানুষ গেলেও তাদের কা‌জের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় ভাষাগত অদক্ষতার কার‌ণে পাচ্ছেন না কাজ। বাংলাদেশিসহ বি‌ভিন্ন অভিবাসী ক‌মিউনিটিতে কেয়ার ভিসা নি‌য়ে হাজার হাজার পাউন্ডের বাণিজ্য, বহু কেয়ার হোমের লাইসেন্স বা‌তিল এবং কর্মীদের এনে কাজ দি‌তে না পারার মতো অসংখ্য অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরে সরকার নতুন আবেদনকারীর ব্যাপার নতুন নীতিমালা গঠন করে। যেখানে বলা ছিলো কর্মস্থ‌লে প্রকৃতপ‌ক্ষে কা‌জের নিশ্চয়তা র‌য়েছে কিনা? নি‌য়োগদাতার সঙ্গে তার যোগা‌যোগ সরাস‌রি ছিল কিনা? আবেদনকারীর সাক্ষাৎকার নেওয়া হ‌য়ে‌ছে কিনা? আবেদনকারীর সং‌শ্লিষ্ট ভিসায় কাজ করার প্রশিক্ষণ, যোগ‌্যতা ও অভিজ্ঞতা আছে কিনা? ব‌্যাংক হিসা‌বের সত‌্যতা এবং আবেদন প্রক্রিয়াটি টাকার বি‌নিম‌য়ে করা হ‌য়েছে কিনা? এ বিষয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছিলো সরকার।

এদিকে গত বছর ৭৭ হাজার ৭০০ জন‌কে কেয়ার ভিসা দি‌য়ে‌ছে ব্রিটে‌নের হোম অফিস। ২০২১ সালে প্রবীণদের পরিচর্যা কর্মীদের ‘শ‌র্টেজ অকু‌পেশন’ তালিকায় যুক্ত করা হয়। ব্রেক্সিটের পর ক্রমবর্ধমান শূন্যপদ পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছর কেবল ভারত থে‌কে ৩০ হাজার, নাইজেরিয়া থে‌কে ১৮ হাজার ও জিম্বাবু‌য়ে থে‌কে ১৭ হাজার কর্মী কেয়ার ভিসায় ব্রিটে‌নে এসেছেন।

অভিবাসনমন্ত্রী জে‌নে‌রিক ব‌লেছেন, বিদেশি কর্মীদের জন্য কেয়ার ভিসা ও ডিপেন্ডেন্ট ভিসার সংখ্যা হ্রাস করার কথাও বিবেচনা করছে সরকার। আমি মনে করি কেয়ার ভিসায় লাখো বিদেশি কর্মী এরই মধ্যে ব্রিটে‌নে এসেছেন। এখন বিষয়‌টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা দরকার।

হোম অফিসের সূত্রে জানা যায়, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করার জন্য সরকারের শক্তিশালী ব্যবস্থা রয়েছে। নিয়োগকর্তারা নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনে স্পন্সর লাইসেন্স প্রত্যাহার করাসহ নানা ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পরিকল্পনায় সরকার বিদেশী শ্রমিক ভিসার জন্য প্রয়োজনীয়তা ২৬,২০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৩১,০০০ পাউন্ড করার সিদ্ধান্ত নিতে পারে সরকার। বিদেশি শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি বাড়ানোর প্রস্তাবও আগামী সাপ্তাহিক ভিতরে আসবে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন