সিলেটে ‘দৈনিক আধুনিক কাগজ’ অনলাইনের যাত্রা শুরু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সিলেটে ‘দৈনিক আধুনিক কাগজ’ অনলাইনের যাত্রা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৪:১১:৫২ পূর্বাহ্ন

সিলেটে ‘দৈনিক আধুনিক কাগজ’ অনলাইনের যাত্রা শুরু

নিউজপোর্টালের উদ্বোধন করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।


‘স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক’ স্লোগানে অনলাইন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলো বিশ্বের প্রথম ভিউজ পেপার দৈনিক আধুনিক কাগজ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর খাসদবিরস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে দৈনিক আধুনিক কাগজের নিউজপোর্টাল www.adhunikkagoj.com এর শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকার নিজস্ব কার্যালয় এবং অনলাইন নিউজপোর্টালের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় মেয়র বলেন, স্মার্ট পাঠকের স্মার্ট দৈনিক স্লোগানে প্রকাশিতব্য আধুনিক কাগজের নিজস্ব ভবনে যাত্রালগ্নে পত্রিকার সকল কলাকুশলিকে অভিনন্দন জানাই। এই টিমের সাথে আমি আগেও কাজ করেছি। তাদের বিশেষত্ব হলো, এখানে প্রত্যেকেই প্রতিশ্রুতিশীল সাংবাদিক। দৈনিক আধুনিক কাগক দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে কাজ করবে, শুভ সূচনালগ্নে এটাই আমার প্রত্যাশা।

 এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, প্রকাশক দেওয়ান সাঈদ চৌধুরী টিপু, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেটপ্রতিদিন২৪.কমের সম্পাদক সাজলু লস্কর, দৈনিক আধুনিক কাগজের অনলাইন সম্পাদক এস এম সুজন, ম্যানেজমেন্ট ইনচার্জ মিঠু দাস জয়, সিনিয়র রিপোর্টার রাশেদুল হোসেন শোয়েব, প্রধান প্রতিবেদক জিকরুল ইসলাম, মফস্বল সম্পাদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ জয়ন্ত কুমার দাস, নিজস্ব প্রতিবেদক মাহবুবুল করিম তুহিন, সহকারী মাল্টিমিডিয়া ইনচার্জ আহমেদ সবুজ, গোয়াইনঘাট প্রতিনিধি কাওছার আহমদ রাহাত, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহবুব, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সিলেট জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল হক পিনু, যুবলীগ নেতা বদরুল হক, জামিল চৌধুরী, ছাত্রলীগ নেতা তানজির আহমদ, আরাফাত হক প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন