নৌকা বঞ্চিত সিলেট-২: দ্বাদশ নির্বাচনেও রয়েছে সংশয়
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নৌকা বঞ্চিত সিলেট-২: দ্বাদশ নির্বাচনেও রয়েছে সংশয়

আব্দুল হাদি, ওসমানী নগর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৫:২৬:১৭ পূর্বাহ্ন

নৌকা বঞ্চিত সিলেট-২: দ্বাদশ নির্বাচনেও রয়েছে সংশয়


২০০৮ সালের নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী । এর পর ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে ইয়াহইয়া চৌধুরী এহিয়া নির্বাচিত হলেও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর মুক্তি এবং বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার দাবী নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করলে, বিএনপির ভোটেই সূর্য প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোকাব্বির খান। 

গত দুই মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে দেশের অন্যান্য উপজেলায় যতটুকু উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার কিছুই হয়নি সিলেট - ২ আসনের বিশ্বনাথ এবং ওসমানীনগরে। আসন্ন দ্বাদশ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করবেন কিনা এ নিয়ে তৃনমূল আওয়ামী লীগে রয়েছে সংশয়। তবুও পিছিয়ে নেই নেতারা ।মনোনয়ন জমা দেয়ার পাশাপাশি সকলেই চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। নির্বাচন কমিশনের দেয়া মেয়াদে আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা মনোনয়ন পত্র কিনেছেন বলেও জানা গেছে। মনোনয়ন পত্র কিনলেও নেতারা যেমন রয়েছেন সংশয়ে তেমনটা রয়েছেন তৃমূলের নেতা কর্মীরাও।

ওসমানীনগর উপজেলার তৃনমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আলাপচারিতায় জানা যায় ,গত দুই ধাপে  এখানে দলীয় সংসদ সদস্য না থাকায় পুরো এলাকা হয়েছে উন্নয়ন বঞ্চিত। তাছাড়া দলের নেতা কর্মীদের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করছে। পুনরায় যদি আ'লীগ ক্ষমতায় যায় আর এ আসনে সরকার দলের এমপি না থাকেন , তাহলে যেমনটা হবে উন্নয়ন বঞ্চিত তেমনটা বাড়বে দলীয় কোন্দল।

নির্বাচনের ব্যাপারে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন , ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করেছি।পরবর্তীতে মহাজোট এবং অন্য দল থেকে প্রার্থী নির্বাচিত হওয়ায় উন্নয়ন বঞ্চিত রয়েছে এলাকা। এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অংশ গ্রহণ করবো এবং জয়লাভ করে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।

তিনি ছাড়াও নৌকা প্রতীক প্রত্যাশীদের ব্যাপারে বলেন, গণতান্ত্রিক ধারায় সকলের অধিকার রয়েছে।তবে জননেত্রী শেখ হাসিনা উক্ত আসনে যাকেই মনোনিত করবেন  তার পক্ষের হয়েই সবাইকে কাজ করতে হবে। 

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন