যৌথ কর্মী সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী ইমরান আহমদ।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
শনিবার (২৫ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা বিগত ১৫বছরে দেশের জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। আমাদের তৃণমূলের কর্মীরা যদি ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের দুয়ারে এই উন্নয়নের বার্তা পৌছিয়ে দেন তবে নৌকার বিজয় হবে ইন শা আল্লাহ।
মন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি সেন্টার কমিটি খুব সুন্দর ও সূচালোভাবে করতে হবে এবং এই সেন্টার কমিটির মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কার বিজয়ের জন্য নিরলস কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে ৷
তিনি সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে বলেন, যে আপনাদের দ্বারা যেনো কোন ভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয় দয়া করে সেদিকে খেয়াল রাখবেন ৷ তা না হলে আপনাদের আমাদের অনিচ্ছাসত্ত্বেও আমরা সংগঠনের ক্ষতি করে ফেলবো ৷
মন্ত্রী বিরোধী দলের কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যায়িত করে বলেন এদেশের মানুষ আন্দোলনে বিশ্বাসী কিন্তু আন্দোলনের নামে সন্ত্রাসী-কার্যক্রম কে সমর্থন করেন না বলেই দেশে আজ একটু সুন্দর পরিবেশ বিরাজ করছে ৷সামনে নির্বাচন আসছে এবং সঠিক সময়ে সঠিক নিয়মে ভোট হবে ৷ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি থাকে দিবেন আওয়ামীলীগ এই বিশ্বাস নিয়ে রাজনীতি করে ৷আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ গত ১৫বছরে এই দেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন তাহলে আপনাদের রায় আওয়ামীলীগের পক্ষে দিবেন ৷
২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সফিক আহমদের সভাপতিত্বতে ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজুর পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আছলম,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদ, যুগ্মসম্পাদক সুবাস চন্দ্র পাল ছানাস সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস,কৃষি বিষয়ক সম্পাদক ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন,সদস্য আব্দুস শহীদ মাষ্টার , উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মামুন পারভেজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফুল হাছান মারুফ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক দেলোয়ার হোসেন লনি,যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
JA




