সরকার রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে: বাম গণতান্ত্রিক জোট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সরকার রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে: বাম গণতান্ত্রিক জোট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৭:১৭:১৫ পূর্বাহ্ন

সরকার রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে: বাম গণতান্ত্রিক জোট

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল।


একতরফা নির্বাচন তফসিল বাতিল করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট সিটি কর্পোরেশন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চৌহাট্টাস্থ শহিদমিনারে গিয়ে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে  ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনমতকে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে। বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান এবং নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন