সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ন

সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটের সমস্যার কারণে সাড় ৩ ঘন্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ  বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে নয়টায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে আসলে সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটে ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইট বিকল হয়ে পড়ে। এতে করে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর রাত ৯ টায় উদ্ধারকারী ইঞ্জিন এসে পারাবত এক্সপ্রেসকে টেনে নিয়ে যায়। একইসাথে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে সঠিক সময়ে সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসেনি।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, সন্ধ্যায় পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আসলে ইঞ্জিনের লাইট বিকল হয়ে পড়ে। কুলাউড়া থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে আসলে রাত নয়টায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন