কোম্পানীগঞ্জের মাদক সম্রাট রজব আলী গ্রেফতার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের মাদক সম্রাট রজব আলী গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১০:১৮:০৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের মাদক সম্রাট রজব আলী গ্রেফতার

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পিকআপসহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার প্রধান আসামি রজব আলী (৪৫)কে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভোলাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন এএসআই কাঞ্চন চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, ২১ নভেম্বর ভোরে একটি পিকআপ সহ ৫০ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ আটক করা হয়। এই মদের মালিক হিসেবে রজব আলীকে প্রধান আসামি করে মামলা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রজব আলী উপজেলার সীমান্তবর্তী নারাইনপুর গ্রামে বাসিন্দা। তার পিতার নাম মৃত খোয়াজ আলী। এর আগেও মাদক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিল সে।

সুত্র জানায়, রজব আলীর বাড়ি সীমান্তবর্তী হওয়ায় সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। তার বাড়ির পাশে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া না থাকায় অবাধে ভারতে যাতায়াত করতে পরত সে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীরও যাতায়াত ছিল খুবই কম। সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে তুলে মাদকের রাজ্য। প্রতিরাতে তার বাড়ি থেকে আশপাশের এলাকায় মাদক সাপ্লাই দিত সে। রাতভর মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় সে মাদক পাঠাত।

এ ছাড়াও এলাকার যুবকদের সে প্রতিরাতে ১হাজার টাকায় ভাড়া করতো মাদক বহন করার জন্য। তারা ভারতের সীমান্ত থেকে বাংলাদেশে তার গোপন আস্তানায় ভারে করে নিয়ে আসত। সেখান থেকে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ সহ ২৪২৯ বোতল ভারতীয় মদ আটকের মামলার আসামি রজব আলীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন