বিশ্বনাথে এমপি’র সভাকক্ষে তালা: ক্ষুব্ধ হয়ে যা বললেন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিশ্বনাথে এমপি’র সভাকক্ষে তালা: ক্ষুব্ধ হয়ে যা বললেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১১:৫০:০৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে এমপি’র সভাকক্ষে তালা: ক্ষুব্ধ হয়ে যা বললেন

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজলার সকল জনপ্রতিনিধি ও সর্বস্তরের নাগরিকদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে মতবিনিময় সভা ছিল শনিবার সন্ধ্যায় পৌর শহরের আনিকা কমিনিউনিটি সেন্টারে। কিন্তু নেতাকর্মীদের নিয়ে সভাস্থলে গিয়ে দেখতে পান সভাকক্ষে তালা ঝুলছে।

এরপর তিনি সভাস্থলের সামনে হ্যান্ড মাইক হাত নিয়ে ক্ষুদ্ধ হয়ে বলেন, বিগত ৫বছরের উন্নয়ন দেখে একটি পক্ষ জ্বলে পুড়ে ছাই হয়ে আমাকে সভা করতে দিচ্ছেনা। তিনি বলেন  ৫বছরের কর্মকান্ড, উন্নয়ন  নিয়ে মতবিনিময় সভা করতে চাইছিলাম। কিন্ত এই সভা করতে একটি পক্ষ বাঁধা দিয়ে এক সন্ত্রাসী কর্মকান্ড করলো।

তিনি বলেন, এভাবে সন্ত্রাসী কর্মকান্ড করে নেতা হওয়া যায় না। মাথায় বাড়ি দিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান। তাদের প্রতি একটাই অনুরাোধ, আপনারা জনগনকে বোঝান, মাকাব্বির খান ৫বছর কিছুই করতে পারে নাই। সেটাও যদি না পারেন তাহলে আসুন পজিটিভ রাজনীতি করেন। তিনি আরও বলেন, আমি সব সময় দূর্ণীতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছি। সংসদেও একমাত্র আমিই বক্তব্য দিচ্ছি। এজন্য সন্ত্রাসীরা আমার উপর ক্ষুব্দ। এমপি আরও বলেন, নির্বাচনের আগে এই যদি অবস্থা হয়, তাহলে কি করে জনগন নিরাপদে ভাটাধিকার প্রয়োগ করতে পারবে। আজ আমার সাথে যা ঘটনা হয়েছে, সেটা আমার ও বিশ্বনাথের মানুষের সাথে অন্যায় অবিচার হয়েছে। এর বিচার আমি বিশ্বনাথের জনগনের কাছে দিলাম। ঢাকায় গিয়ে আমি এই পরিস্থিতির কথা আমি উচ্চ মহলে জানাবো।

আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি প্রার্থী হব কিনা, এখনও সিদ্ধান্ত নেই নি। জনগনের মতামত নিতেই আজকের মতবিনিময় ছিল। তবে এ বিষয়ে পরে সিদ্ধন্ত নিব।

এসময় আরোও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ছানাওর আলী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু ও তাছলিমা খাতুন।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন