ট্রেনের পর সিলেটে বাসে আগুন!
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ট্রেনের পর সিলেটে বাসে আগুন!

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন

ট্রেনের পর সিলেটে বাসে আগুন!

সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দিলো দুর্বৃত্তরা।


ট্রেনের পর সিলেটে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিলো দুর্বৃত্তরা।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে উঠে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়।

তারা আরও জানান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪০-৫০টি বাস দীর্ঘদিন থেকে ওই এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়। বিগত দিনে অবরোধ হরতালেও বাসগুলো সেখানেই রাখা ছিল, কেউ ঢিলও মারেনি। শনিবার আচমকা একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

সিলেট মেট্টোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে গিয়ে কয়েকটি সিটে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট সুনামগঞ্জ বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাসের মালিক আবুল কাশেম বলেন, বাসে অগ্নিসংযোগে অন্তত ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, সরকার পতনের দাবিতে রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াত। হরতালের সমর্থনে সন্ধ্যার পর নগরে মশাল মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল।

উল্লেখ্য, সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

JA



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন