মাওলানা শাহীনুর পাশা
জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতা মাওলানা শাহীনুর পাশা। আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করার পর শুক্রবার (২৪ নভেম্বর) দলীয় পদ স্থগিত করার কথা জানিয়ে জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব চিঠি পাঠান শাহীনুর পাশাকে। স্থগিতাদেশ পাওয়ার তিনি জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করেছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই নেতা।
বিস্তারিত বিষয় নিয়ে শাহিনুর পাশা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বলেছি নিরপেক্ষ নির্বাচন হলে দলের সিদ্ধান্ত অমান্য করেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। তিনি আমাকে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী’র আশ্বাসে সন্তুষ্ট, নির্বাচনে অংশ নেব।
এ ব্যাপারে শাহীনুর পাশা চৌধুরী আরো বলেন, আফসোসের বিষয় হলো জমিয়ত করতে গিয়ে জীবন যৌবন হারালাম-পরিবারকেও সময় দিতে পারলাম না। আমার শখের সিলেটের অভিজাত এলাকা উপশহরের দুটি বাসা এবং মধুবন মার্কেটের দোকানটিও বিক্রি করলাম। দুঃখ নেই, আপনারা ভালো থাকুন। তবে বিশ্বাস করি ষড়যন্ত্রকারীরা এই দুনিয়ায়ই লাঞ্চনার জিন্দেগি উপভোগ করবে।
তিনি আরো বলেন, বিগত চল্লিশ বছর থেকে যাদের সাথে চলাফেরা করেছি সকলের কাছে মাফ চাই। শেষ কথা হলো আমি সাবেক মন্ত্রী, জমিয়তের গর্বের প্রতীক মুফতী ওয়াক্কাস রহ. এর মতো ধৈর্য আমার নেই। আমি ফকিরের ও ছেলে নই-ইন শা আল্লাহ নির্বাচনের পর মাঠে দেখা হবে।
JA




